আই নিউজ প্রতিবেদক
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জন্য থাকবে ১১ জোড়া স্পেশাল ট্রেন
মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। ফাইল ছবি
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যেত বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন সর্ভিস চালু করবে। মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর রেল ভবনে বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সিদ্ধান্তের কথা জানান রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল -২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে।
৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১ জোড়া ট্রেন চলাচল করবে। ৪ ও ১৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে।
ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ৫ জোড়া স্পেশাল, টঙ্গী-ময়মনসিংহ-টঙ্গী রুটে ১ জোড়া ও টঙ্গী-টাঙ্গাইল-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২ট জোড়া স্পেশাল ট্রেন চলবে।
মন্ত্রী আরো বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।
আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতিত সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনসমূহ যাওয়া আসার সময় টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে যাত্রা বিরতি করবে।
উল্লেখ্য, সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























