আই নিউজ ডেস্ক
ট্রান্সজেন্ডার মতবাদ ঈমান বিধ্বংসী: হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বলেছে, ট্রান্সজেন্ডার মতবাদ অভিশপ্ত ও ঈমান বিধ্বংসী।
সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে থাকা শরীফার গল্প নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। মূলত, গল্পটিতে দেশের হিজড়া জনগোষ্ঠীও যে অন্যদের মানুষ এ বিষয়ে এ পাঠ্যে আলোচনা করা হয়েছে। যদিও বিষয়টিকে ট্রান্সজেন্ডার মতবাদ বলে ছড়িয়েছে কিছু মহল। এবারে এ বিষয় দেশের ধর্মপ্রদান উগ্র সংগঠন হেফাজতে ইসলাম বলেছে, ট্রান্সজেন্ডার মতবাদ অভিশপ্ত ও ঈমান বিধ্বংসী। যদিও মূল পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার কথাটির উল্লেখ নেই।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দলটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন দলটি যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এছাড়া বিজ্ঞপ্তিতে ব্র্যাক বিশ্ববিদ্যালরের শিক্ষক আসিফ মাহতাবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়- ট্রান্সজেন্ডার মতবাদ একটি ঈমান বিধ্বংসী মতবাদ। এই মতবাদ এক ধরনের মানসিক বিকৃতি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























