Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯, ২৫ জানুয়ারি ২০২৪

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি 

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছবি- আই নিউজ

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছবি- আই নিউজ

টানা দ্বিতীয় দিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের অনুপাতে আজ তাপমাত্রা কমে গেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

আসাদুজ্জামান বলেন, বুধবার একই সময় তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এদিকে, টানা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও তাতে উত্তাপ থাকে না তেমন। দুপুর গড়াতেই বইতে শুরু করে শীতল বাতাস।

এদিকে, দেশের বেশিরভাগ এলাকায় এখন তীব্র শীত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ১৬ জেলার ওপর দিয়ে। যার আওতায় রয়েছে রংপুর ও রাজশাহীর ১৬ জেলা। একই ধরনের আবহাওয়া আছে কিশোরগঞ্জ এবং চুয়াডাঙ্গায়ও 

আবহাওয়া অফিস বলছে, মৃদু শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনের তাপমাত্রা বৃদ্ধিরও তেমন সম্ভাবনা নেই। তবে, আজ দেশের চার বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়