Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২৯ জানুয়ারি ২০২৪

জানুয়ারি মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ডলার 

ফাইল ছবি

ফাইল ছবি

নতুন বছরের চলতি জানুয়ারি মাসে দৈনিক রেমিট্যান্স এসেছে ৭ কোটি মার্কিন ডলার। মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ১৭৭ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে প্রতিদিন প্রবাসী রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩৬ লাখ ডলার। 

রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে প্রকাশিত তথ্য বলছে- চলতি জানুয়ারি মাসের ২৬ দিনে ব্যাংকগুলোতে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৪৪০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। 

যারমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসীরা ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

২০২৩ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুই হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা তার আগের বছরের চেয়ে ৬৩ কোটি ডলার বা দুই দশমিক ৮৭ শতাংশ বেশি। 

২০২২ সালের ১২ মাসে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১২৯ কোটি (২১ দশমিক ২৯ বিলিয়ন) ডলার। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছে এক হাজার ৮০ কোটি মার্কিন ডলার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়