আই নিউজ ডেস্ক
নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সাত দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশের নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
এ সংক্রান্ত একটি নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম চিঠি ইতিমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে বলা আছে, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১২ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ফিরবেন ১৯ মার্চ।
সফরের ১৪ থেকে ১৮ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তারা অংশ নেবেন।
উল্লেখ্য, রাশিয়ার ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।
সোমবার (২৯ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার তথ্য দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। কমিশনের বরাত দিয়ে রুশ বার্তা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























