আই নিউজ ডেস্ক
এবছর ইজতেমায় ৪৭ দেশ থেকে এসেছেন ২ হাজার বিদেশি
ছবি- সংগৃহীত
বাংলাদেশে এবছর শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজেতেমা। প্রতিবছর ইজতেমায় বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আসেন জামাতে অংশ নিতে। এবছরও বিশ্বের ৪৭টি দেশ থেকে ২ হাজার বিদেশি মুসল্লি এসেছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) টঙ্গী ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এবছর ইজতেমার সার্বিক প্রস্তুতি ভালো উল্লেখ করে মন্ত্রী এসময় বলেন, কোনো ধরনের সমস্যা নেই। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে।
এদিকে আজ শনিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের ইজতেমার কর্মসূচি।
উল্লেখ্য, শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলীগ জামাতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে।
আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























