আই নিউজ ডেস্ক
আশ্রয়ের জন্য বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ পুলিশ
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনর ৯৫ সদস্য অস্ত্রসহ বাংলাদেশে। ছবি- সংগৃহীত
মিয়ানমারে চলমান সংঘাত পরস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। রোববার থেকে আজ সোমবার পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৯৫ সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে সীমান্তে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মিডিয়া সেল থেকে সোমবার সকাল সাড়ে আটটার দিকে দেয়া বার্তায় বলা হয়, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।’
এর আগে রোববার রাত ১১টা ৫৯ মিনিটে বিজিবির এক বার্তায় বলা হয়েছিল, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৬৮ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এর মধ্যে আহত ১৫ জন সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর লড়াইয়ের মধ্যে রোববার সকালে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৪ বিজিপি সদস্য। পরবর্তী সময়ে বাহিনীর আরও অনেক সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























