Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকায় ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৩ দিনব্যাপী স্বর্ণের অলংকার মেলা

স্বর্ণালঙ্কারের প্রদর্শনী। ছবিটি সংগৃহীত

স্বর্ণালঙ্কারের প্রদর্শনী। ছবিটি সংগৃহীত

সারাদেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের আয়োজনে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাজুস ফেয়ার-২০২৪। 

দেশে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৪’। উৎসবে এবারের প্রতিপাদ্য বিষয়- ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ৮ ফেব্রুয়ারি শুরু হবে বাজুস ফেয়ার-২০২৪। একটানা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। এছাড়াও জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছেন।

বাজুস ফেয়ার-২০২৪ দেশিয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন বাজুস নেতৃবৃন্দ। তাঁরা বলছেন, এই মেলার মাধ্যমে দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে।

এবার বাজুস ফেয়ারে ৯ টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

মেলায় প্যাভেলিয়নে অংশ নেওয়া ৯টি প্রতিষ্ঠান হলো: 
ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, অলংকার নিকেতন (প্রাঃ) লিমিটেড, আমিন জুয়েলার্স লিমিটেড, ভেনাস জুয়েলার্স লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিঃ, আপন জুয়েলার্স, জড়োয়া হাউজ (প্রাঃ) লিমিটেড ও রিজভী জুয়েলার্স।

মিনি প্যাভেলিয়নে অংশ নেওয়া ১৭টি প্রতিষ্ঠান হলো: 
ডায়মন্ড বাজার এন্ড গোল্ড, গৌরব জুয়েলার্স, আলভী জুয়েলার্স, আই. কে জুয়েলার্স লিমিটেড, চৌধুরী গোল্ড, রিয়া জুয়েলার্স, আফতাব জুয়েলার্স, ডায়মন্ড হাউজ, রয়েল ডায়মন্ড, দি ডায়মন্ড স্টোর, ড্রিমজ ইন্সট্রুমেন্ট টেকনোলজি, রাজ জুয়েলার্স লিমিটেড, জারা গোল্ড, জায়া গোল্ড এন্ড ডায়মন্ড, সাস ইন্টারন্যাশনাল, দি পার্ল ওয়েসিস জুয়েলার্স ও ডি ডামাস দি আর্ট অব জুয়েলারী।

স্টলে অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠান হলো: 
গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্স, দি আই. কে জুয়েলার্স, গীতাঞ্জলী জুয়েলার্স, আয়াত ডায়মন্ডস, সিরাজ জুয়েলার্স, পাপড়ি জুয়েলার্স, ডায়মন্ড প্যালেস, ডায়মন্ড স্কয়ার, নিউ বসুন্ধরা জুয়েলার্স, রাজঐশ^রী, ডি গোল্ড প্যাশন, বাংলাদেশ সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, জেমস গ্যালারী এন্ড ডায়মন্ড, খোকন জুয়েলার্স ও আরএন মাইক্রোটেক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়