আই নিউজ ডেস্ক
দু-একদিনের মধ্যেই পালিয়ে আসা সৈন্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি
দু-একদিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় আসাদুজ্জামান খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের ফেরত নিতে জানিয়েছি। মিয়ানমার শিগগিরিই জাহাজে সেনাদের ফেরত নেবে বলে বার্তা পাঠিয়েছেন। আশা করছি ২-১ দিনের মধ্যেই তাদেরকে ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, মিয়নমারের চতুর্দিকেই যুদ্ধ লেগে আছে। বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে। আমরা দেখছি যুদ্ধ এতই তীব্র হয়েছে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং ওখানকার সরকারি কর্মকর্তা যারা ছিলেন কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া এ দেশে ঢুকে পড়েছে। আমাদের ধারণা কয়েকজন সেনাবাহিনীর সদস্যরাও এ দেশে ঢুকে পড়েছিল তাদের জীবন রক্ষার জন্য।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা প্রবেশের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদের দেশে অলরেডি ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। কাজেই রোহিঙ্গা বা যে কেউই আসুক না কেন আমরা কাউকেই আমাদের এখানে আর সেটেল হতে দেব না। তারা যেহেতু আত্মরক্ষার্থে এসেছে তাদের সরকারকে আমরা বলেছি তাদেরকে নিয়ে যেতে তারা নিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সবাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























