Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৯ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৫ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৬:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সম্পূর্ণ বাংলায় সেহরি ও ইফতারের দোয়া

সম্পূর্ণ বাংলায় তুলে ধরা হচ্ছে এ প্রতিবেদনে সেহরি ও ইফতারের দোয়া। আগামী সম্ভাব্য ১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পর পহেলা রমজান। রমজান উপলক্ষে আপনাদের জন্য এই প্রতিবেদন নিয়ে এসেছি আমরা। যাতে করে পরিপূর্ণভাবে এবং শুদ্ধভাবে এই দোয়াগুলো মুখস্ত করতে পারেন।

প্রত্যেক মুসলমানের উপর রমজানের সময় ৩০ টি রোজা ফরজ করে দিয়েছে মহান আল্লাহতালা। বান্দাকে অবশ্যই এই ৩০ টি অথবা কোন সময় ২৯ টি রোজা পালন করতে হবে অবশ্যই। যদি কোন বিশেষ কারণে রোজা ভঙ্গ করতে হয় তাহলে তার পরবর্তী সময়ে কাজে আদায় করে নিতে হবে। একজন ব্যক্তি বছরে চাইলে সারা সময় রোজা পালন করতে পারে তবে নির্দিষ্ট কিছুদিন ব্যতীত। আবার এই রোজা পালনের সময় নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। প্রতিবেদনে এখন আমরা এই সকল নির্দিষ্ট নিয়ম কানুন বিষয় নিয়েই আলোচনা করব বিস্তারিত সকল তথ্য।

সম্পূর্ণ বাংলায় সেহরির দোয়া

আমরা সেহরি ও ইফতারের দোয়ার মধ্যে প্রথমে আমরা সেহেরী এর দোয়া সম্পর্কে জানব। যখন একজন ব্যক্তি রোজা পালন করবে তখন তাকে অবশ্যই প্রথমে সেহেরি খেয়ে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সেহেরী খাওয়ার পর অবশ্যই মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হবে। আর এই দোয়া করা অবশ্যই একজন মুমিনের দায়িত্ব। যারা আরবিতে পারেন তারা আরবিতেও করতে পারেন আর যারা বাংলায় পারেন তারা বাংলায় করবেন। কিন্তু অবশ্যই আপনাকে আরবিতে শিখতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা আরবিতে বাংলায় দিয়ে দিচ্ছি।

"নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রামাদানাল মুবারাকি, ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম"

ইফতারের দোয়া

সেহেরির সময় দোয়া পড়া যেমন আবশ্যিক ঠিক তেমনভাবে ইফতার খাওয়ার পূর্বে দোয়া পড়া আবশ্যিক। যখন একজন রোজাদার ইফতার গ্রহণ করবে তখন নির্দিষ্ট সময়ের পর এই দোয়া পড়ে রোজা ভঙ্গ করতে হবে। বাংলাতে এই দোয়া দেওয়া হলো।

"বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু"

এই ছিল সম্পূর্ণ বাংলায় সেহরি ও ইফতারের দোয়া। রমজান সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ সকল তথ্য এবং বিষয় জানতে হলে অবশ্যই আমাদের আই নিউজের সঙ্গে থাকবেন। আমাদের এই পত্রিকায় তুলে ধরা হয়ে থাকে সকল ধরনের ইসলামিক এবং অন্যান্য ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়