আই নিউজ ডেস্ক
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল
বাংলাদেশি নোবেলজয়ী ড. ইউনূস। ছবি- সংগৃহীত
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিপরীতে চারজনের করা আপিল মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
আজ রোববার (০৩ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এ আউয়াল এই আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রোববার সকাল ১১টায় ড. ইউনুসসহ চারজন ট্রাইব্যুনালে হাজির হন। তাদের পক্ষে জামিন স্থায়ী করার আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ট্রাইবুনাল জামিন বাড়ানোর আদেশ দেন। একইসঙ্গে আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেন বলে তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান।
সাংবাদিকদের তিনি বলেন, জামিনের মেয়াদ ঠিক কতদিনের জন্য বাড়ানো হয়েছে, সেটা ট্রাইবুনালের আদেশ পেলে জানা যাবে।
গত ২৮ জানুয়ারি এই চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। একই সঙ্গে ট্রাইব্যুনাল ৩ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন ড. ইউনুসসহ চারজনকে।
এর আগে এই মামলায় গত ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকেই এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের নামে এ মামলা করেন।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের অভিযোগ আনা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























