আই নিউজ ডেস্ক
দেশে সোনার দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে!
২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। ছবি- সংগৃহীত
দেশের বাজারে কয়েকদিন পরপরই স্বর্ণের দাম বাড়ছে আবার কমছে। তবে, কমার বিপরীতে সোনার দামবৃদ্ধিই হয়েছে বেশি। সবশেষে আবারও প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। ফলে এখন এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে গুণতে হবে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, যা সর্বকালের রেকর্ড।
বুধবার (০৪ মার্চ) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।
সমন্বয় করা মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৭৬ হাজার ৯৮৩ টাকা।
এর আগে, গত ১৭ জানুয়ারি দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তখন সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়। তবে পরদিন ১৮ জানুয়ারি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























