আই নিউজ প্রতিবেদক
কোনোরকম গড়মিল মিললে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি- সংগৃহীত
সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন। পাশাপাশি কোন রকম গড়মিল পাওয়া গেলে বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন মন্ত্রী। তবে সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা না।
নওগাঁর পত্নীতলা উপজেলায় রোববার (১০ মার্চ) দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারী হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলো সমাধান করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আশা করছি অসঙ্গতিগুলো দ্রুতই সমাধান করা যাবে।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন এবং স্বাস্থ্য সমাবেশে অংশ নেয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























