Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ১৪ মার্চ ২০২৪

বৈধতা পেতে পারে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, সাইকেল 

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে দীর্ঘদিন ধরেই ব্যাটারিচালিত যানবাহন, বাইসাইকেল, রিকশা ও রিকশাভ্যানকে মোটরযানের চলাচলের উপর নিষেধাজ্ঞা আছে। যদিও এতে করে থেমে নেই ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, সাইকেলের চলাচল। অবশেষে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। 

গত বুধবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন ২০২৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। সেখানে ব্যাটারিচালিত যানবাহনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠক শেষে বুধবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সংশোধনীর খসড়ায় তিন চাকার মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা প্রস্তাব করা হয়েছে ‘পঞ্চম শ্রেণি পাস’। যন্ত্রচালিত বা বৈদ্যুতিক ব্যাটারিচালিত যানবাহন, বাইসাইকেল, রিকশা ও রিকশাভ্যানকে মোটরযানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এছাড়া বিমার বিষয়টি যুক্ত করা হয়েছে সংশোধনীতে।

এদিকে, সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়ার ৯৮ ধারায় মোটরযান মালিককে বিমা করতে হবে। না করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে এমন বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

হাইকোর্ট ২০২১ সালের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশা বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি এ ধরনের গাড়ি নির্মাণ আমদানি ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশও রয়েছে হাইকোর্টের আদেশে। কিন্তু এরপরও রাজধানীসহ সারা দেশের অলিগলিতে অবাধেই চলছে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়