আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৪ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকার পার্শবর্তী জেলা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপির জামালদি এলাকায় সুপার বোর্ড ফ্যাক্টরিতে ভ য়া ব হ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকে আরো ২টি ইউনিট যোগ দিতে এরইমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৪ মার্চ) দুপুর একটার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদীর তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এছাড়া আশপাশের আরো ৪টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে ঘটনাস্থলে রওনা হয়। এটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে।
গজারিয়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























