Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৫ মার্চ ২০২৪

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবন থেকে তিনি ভাষণ দেবেন।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, সরকারপ্রধান সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো একযোগে সম্প্রচার করবে। 

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়