Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ২৫ মার্চ ২০২৪

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ।

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ।

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সারওয়ার মাহমুদ।

সোমবার (২৫ মার্চ) সারওয়ার মাহমুদকে এ পদে নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ এর ধারা ৫(২) ও ৫(৩) অনুযায়ী সারওয়ার মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। বর্তমান চেয়ারম্যান শেখ মো. শরীফ উদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন সারওয়ার মাহমুদ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়