Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৪ এপ্রিল ২০২৪

অ*পহৃত ব্যাংক ম্যানেজার জীবিত না মৃ ত জানেন না স্ত্রী 

অ প হ র ণে র শিকার ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

অ প হ র ণে র শিকার ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে অ স্ত্র ধা রী দে র হাতে অ স্ত্রে র মুখে অ প হ র ণে র শিকার ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনের সন্ধান এখনও মেলেনি। তিনি জীবিত আছেন নাকি মৃ ত তাও জানেন না বলে জানিয়েছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনে কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজামের স্ত্রী মাইছুরা ইশফাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি চাকরির সুবাদে বান্দরবান সদরে থাকেন। স্বামী কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন তিনি ও তার পুরো পরিবার।

নেজামের স্ত্রী মাইছুরা ইশফাত বলেন, অ প হ র ণে র দুই দিনেও তার স্বামীর (ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন) হদিস না পাওয়ায় একমাত্র সন্তানকে নিয়ে চরম আ ত ঙ্কে দিন কাটছে। তিনি জীবিত না মৃ ত, তাও জানি না। প্রশাসনের কেউ স্বামীর খোঁজ দিতে পারছে না। কখনো কল্পনাও করিনি আমার স্বামীকে কেউ এভাবে অপহরণ করবে। এখন শুধু স্বামীর ফোনের অপেক্ষায় রয়েছি বলে জানান তিনি।

এ দিকে দুই দিনেও খোঁজ মেলেনি রুমা উপজেলার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনের। তাকে উদ্ধারে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে বলে জানান রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) দিদারুল।

এর আগে বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি বাজারে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডা কা তি করেছে পাহাড়ের অ স্ত্র ধা রী স ন্ত্রা সী রা। তারা দুই ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একটি কক্ষে বন্দি করে। এরপর সোনালী ব্যাংক থেকে নগদ ১৫ লাখ টাকা ও কৃষি ব্যাংকে গ্রাহকের আড়াই লাখ টাকা ও বেশকিছু মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি নিরাপত্তারক্ষী ও পুলিশের নজরে এলে তারা প্রতিহতে এগিয়ে যায়। এ সময় ডা কা ত রা ফাঁকা গু লি ছুড়ে আ ত ঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান।

গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডা কা তি করে ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লু ট করে স ন্ত্রা সী রা। এ সময় ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের অ স্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) দিদারুল জানান, কেএনএফের শতাধিক সদস্য এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে ব্যাংক লু ট করে এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অ স্ত্র লুট করে। এসময় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অ প হ র ণ করে নিয়ে যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়