ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৪ এপ্রিল ২০২৪
আপডেট: ১৬:১০, ৪ এপ্রিল ২০২৪

অ প হৃ ত ব্যাংক ম্যানেজার ভালো আছেন, এমডির যোগাযোগ

অপহৃত হওয়া ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

অপহৃত হওয়া ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের একটি শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অ প হ র ণে র পর তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে ব্যাংকের এমডির। সোনালী ব্যাংকের এমডির সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা নিশ্চিত করেছেন। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন অ প হৃ ত ব্যাংক কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ। তবে কখন ও কীভাবে যোগাযোগ হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়েছে। 

অ প হ র ণে র দুই দিনেও উদ্ধার করা যায়নি বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে। জানা গেছে, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। 

বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন; তার সঙ্গে কথা হয়েছে।’ 

আফজাল করিম জানান, অ প হৃ ত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম যাচ্ছেন। তা ছাড়া ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অ প হ র ণে র দুদিনেও নেজাম উদ্দিনকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে তার পরিবার। তারা জানায়, অপহরণের দুদিন পেরিয়ে গেলেও অ স্ত্র ধা রী রা মুক্তিপণ চেয়ে এখনো কল কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি।

নিজাম উদ্দিনের স্ত্রী কলেজশিক্ষক মাইসুরা ইসফাত বলেন, ‘স্বামীর খোঁজ না পেয়ে একমাত্র সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে। তিনি জীবিত না মৃত, তা–ও জানি না। প্রশাসনের কেউ স্বামীর খোঁজ দিতে পারছে না। তাকে অক্ষত ফেরত চাই।’

নিজাম উদ্দিন সোনালী ব্যাংক রুমা উপজেলা শাখার ব্যবস্থাপক। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তাঁকে ব্যাংকের পাশে একটি মসজিদ থেকে ধরে নিয়ে যায় অ স্ত্র ধা রী রা। পরে তাঁকে নিয়ে ব্যাংকের ভল্টে রক্ষিত ১ কোটি ৫৯ লাখ টাকা ডা কা তি র চেষ্টা করা হয়। কিন্তু, ব্যর্থ হয়ে পরে তাঁকে অপহরণ করে নিয়ে যায় অ স্ত্র ধা রীরা।

যদিও অ প হৃ ত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে রুমায় তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জিআইজি নুরে আলম মিনা বলেন, ‘অপহৃত ম্যানেজারের খোঁজ ও উদ্ধারে আমরা কাজ করছি। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়