আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:৪০, ১০ এপ্রিল ২০২৪
ছেলেকে রক্ষা করতে গিয়ে হা ম লা য় নি হ ত চিকিৎসক
ছবি- সংগৃহীত
চট্টগ্রামে আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কলোনি এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত দন্ত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন।
বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। নিহত চিকিৎসকের ছেলে আলী রেজা এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ওই মারা যাওয়া চিকিৎসক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন আলী রেজা নামের একজন। পুলিশকে ফোন করার অপরাধে কিশোর গ্যাংয়ের সদস্যরা আলী রেজাকে মারধর করতে আসে। এসময় আলী রেজাকে বাঁচাতে তার বাবা চিকিৎসক কোরবান আলী এগিয়ে যান। তখন কিশোর গ্যাং সদস্যরা কোরবান আলীর মাথায় আঘাত করে। ফলে তিনি গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, খবর পেয়ে মারা যাওয়া চিকিৎসকের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে পুলিশ। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আলী রেজা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ইতোমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























