ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২৮ এপ্রিল ২০২৪

দেশে আরো ৭২ ঘণ্টা জন্য হিট অ্যালার্ট জারি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে আরো ৭২ ঘণ্টা বা তিনদিন হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

এর আগে, গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদফতর থেকে প্রথমবার তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়