ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১ মে ২০২৪

বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকেই কার্যকর 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম লিটারে ২ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। 

আজ বুধবার (০১ মে) থেকেই নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের নতুন দাম দাঁড়াল প্রতি লিটার ১০৭ টাকা, যা আগে ছিল ১০৬ টাকা। পেট্রল ১২৪ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১২২ টাকা। 

এছাড়া প্রতি লিটার অকটেনের নতুন দাম দাঁড়িয়েছে ১২৮ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১২৬ টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়