আই নিউজ ডেস্ক
রুমায় বন্দু*কযু*দ্ধে কেএনএফের ৩ সদস্য নি*হত
ফাইল ছবি
পার্বত্য অঞ্চল বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দু*কযু*দ্ধে কেএনএফের ৩ সদস্য নি*হত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে অ*স্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রোয়াংছড়ি উপজেলার রোনিন পাড়া ও রুমার পাইক্ষ্যং পাড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। এ সময় কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হন। পরে সেনাবাহিনীর অভিযানের মুখে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনার পর ঐ এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হবে। এরপর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট এবং অপহরনের ঘটনা ঘটায় কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে পাহাড়ে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান শুরু হয়। যা এখনো চলমান আছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























