আই নিউজ ডেস্ক
নতুন ৫৯ ডিসিকে কর্মস্থলে যোগ দিতে নিষেধ
ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) ব্রিফিংটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
সদ্য নিয়োগ পাওয়া ৫৯ জন ডিসিদের একটি ব্রিফিং বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিসিদের নতুন কর্মস্থলে যোগ দিতে নিষেধ করা হয়েছে। তাদের ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।
হোয়াটসঅ্যাপে ৫৯ জনের সবাইকে এ বার্তা প্রেরণ করা হয়েছে এবং প্রাপ্তিস্বীকার করতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন নিয়োগ পাওয়া সব ডিসিদের একটি ব্রিফিং সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সেই ব্রিফিংটি স্থগিত করা হয়েছে। এ প্রেক্ষিতে আমরা কর্মস্থলের উদ্দেশে তাদের যাত্রা করতে বারণ করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ঢাকায় অবস্থান করতে বলেছি।
প্রসঙ্গত, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। পরদিন মঙ্গলবার আরো ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনের মধ্যে অনেককে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানানো হয়। বিগত ১৬ বছর ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার বলে ক্ষুব্ধ জানান কর্মকর্তারা।
তারা বলছেন, অন্তর্বর্তী সরকার নতুন যাদের জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, তারা বিগত সরকারের সুবিধাভোগী ও আশীর্বাদপুষ্ট। আওয়ামী লীগ সরকারের সময়েও এসব কর্মকর্তারা ভালো পদে ছিলেন। নতুন নিয়োগ পাওয়া ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























