Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৩ অক্টোবর ২০২৪

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার 

ফাইল ছবি

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে; এমন রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) হাইকোর্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের একদিন আগে (৪ আগস্ট) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মুনীরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেঞ্চের একজন বিচারপতি রায় লিখতে বিব্রতবোধ করেন, ফলে পূর্বের রায়টি প্রত্যাহার করা হয়।

এখন বিষয়টি নিষ্পত্তির জন্য ফাইল সৈয়দ রেফাত আহমেদের কাছে পাঠানো হয়েছে।

২০১২-১৩ থেকে ২০১৬ অর্থবছর পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে গ্রামীণ কল্যাণ, পরে ৫ অর্থবছরের পাওনা হিসেবে তাদের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়