নিজস্ব প্রতিবেদক
মহামারি সামলে দুর্নীতির দিকে নজর দেয়া হবে: স্বাস্থ্যের নতুন ডিজি
ফাইল ছবি
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, এ মুহূর্তে মহামারি সামাল দেয়া প্রধান কাজ। মহামারিকে প্রথম গুরুত্ব দেয়া হবে। এরপর নজর দেয়া হবে স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতির ওপর।
সোমবার বিকেল পৌনে চারটায় সাংবাদিকদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, অতিমারিতে (মহামারিতে) আমরা আছি। এখন যেকোনো সময় আগের পরিকল্পনা কিংবা চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হতে পারে। আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বা কমবে এটার ওপর নির্ভর করে আমাদের পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরা চেষ্টা করব স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে মন্ত্রণালয়ের সুসম্পর্ক কীভাবে বজায় রেখে একসঙ্গে কাজ করা যায়। সেদিকে আমার নজর রেখেই কাজ করব।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ বলেন, আজ সকালে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান সশরীরে উপস্থিত থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টের রিপোর্ট সম্পর্কে অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্য অধিদফতরে। আমরা সঙ্গে সঙ্গেই তিন সদস্যের কমিটি করেছি। অল্পদিনের মধ্যেই রিপোর্ট জমা দেবে। এতে যদি দেখা যায়, এর সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক নিজের পরিকল্পনা সম্পর্কে বলেন, এই মুহূর্তে দেশের অনেক জেলা বন্যায় ভেসে গেছে। সমস্ত বানভাসি মানুষদের কী করে স্বাস্থ্য বিষয়ে সাহায্য করা যায় সে বিষয়েও সকালে আলোচনা করেছি। বর্তমান সময়ে মহামারি ও বন্যা মোকাবিলা প্রধান কাজ। এ দুটো বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করব। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিষয় নিয়ে কাজ করা হবে।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) সামিয়া তাহমিনা ঝোরা উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























