নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ পালনের নির্দেশ সেতুমন্ত্রীর
ফাইল ছবি
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যেনো না হয় সে জন্য ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ পালনের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা ও বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ পালন করতে হবে।
সোমবার সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবন থেকে গাজীপুরের সড়ক বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।
ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে পুলিশ ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাগুলোকে গুরুত্বসহকারে দেখতে হবে। তা না হলে ঈদযাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।
ঈদের আগের দুইদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমই'র সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নেয়ার পরার্মশ দেন তিনি।
এছাড়া নির্বিঘ্নে ঈদযাত্রায় ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িকভাবে বন্ধ রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























