নিজস্ব প্রতিবেদক
সফলভাবে করোনাকাল মোকাবিলা করছি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ছবি: আইনিউজ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনার কারণে কিছু কাজ বাধাগ্রস্ত হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সফলভাবে করোনাকাল মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি।
সোমবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মেহেরপুরের শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বয়স্ক, অসচ্ছল, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের মাঝে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন সময় হচ্ছে এই এলাকার জন্য কাজ করার। এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে মেহেরপুর অঞ্চলকে মডেল হিসেবে দেশের কাছে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, কৃষিকাজ ও অন্যান্য কাজে প্রচুর পরিমাণ পানি প্রয়োজন। তাই পানির চাহিদা মেটানোর জন্য এ অঞ্চলের নদীগুলো খননের পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এর ফলে ভাতাভোগীরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছে। এছাড়াও সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য কাজ করছে যাতে তারা ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে নিজেদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে পারে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক, পাবলিক প্রসিকিউটর, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, শহর সমাজসেবা কার্যালয়, মেহেরপুর কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে ৩৩০ জন ভাতাভোগীর মধ্যে ভাতা বিতরণ করা হয়। মাসিক ৭৫০ টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয় ১০৯ জন ভাতাভোগীকে, মাসিক ৫০০ টাকা হারে বিধবা ভাতা প্রদান করা হয় ৬৯ জন ভাতাভোগীকে এবং মাসিক ৭৫০ টাকা হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় ১৫২ জন ভাতাভোগীকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























