ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২৭ জুলাই ২০২০

‘সুসম্পর্ক বজায় রেখেই রায়হানকে সাহায্য করা হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশটিতে গ্রেফতার রায়হান কবিরকে সাহায্য করবে সরকার। তিনি বলেন, আমরা চাই না আমাদের কোনো প্রবাসী কোনো দেশে সমস্যায় পড়ুক।

সোমবার রেল মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আবদুল মোমেন বলেন, আমরা দেখবো আমাদের এই ইয়াংম্যানের (রায়হান কবিরের) কোনো অসুবিধা যেন না হয় এবং দুই দেশের সম্পর্কও যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

এছাড়া বাংলাদেশে চীনের করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি।

মালেশিয়ায় লকডাউন চলাকালে অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে আল-জাজিরার ‘১০১ ইস্ট প্রোগ্রাম’র একটি পর্বে সাক্ষাৎকার দেয়ার পরই মালয়েশীয় কর্তৃপক্ষের নজরে আসেন রায়হান কবির। গত ৩ জুন ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ পর্বটি প্রচারিত হয়। ওই পর্বে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে রেড জোনে অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সমালোচনা তুলে ধরা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়