ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৫, ২৮ জুলাই ২০২০

স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসকের মৃত্যু

ডা. রাজিব ভট্টাচার্য ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য

ডা. রাজিব ভট্টাচার্য ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য

রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য মারা গেছেন। তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে ওই দম্পতি দগ্ধ হন। রাজিবের শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা ছিল সংকটাপন্ন। তার স্ত্রীর শরীরেরও ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও গুরুতর।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়