নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে সাহেদকে
ফাইল ছবি
সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় দশ দিনের রিমান্ড শুরু হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের। রিমান্ড শেষে সাহেদকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র্যাব।
গত রোববার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায় ভার্চুয়াল আদালতে তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর রিমান্ডের জন্য সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা র্যাব-৬ কার্যালয়ে নিয়ে আসা হয় সাহেদকে। সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় আদালতে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা র্যাব ক্যাম্পের এসআই রেজাউল করিম। মামলাটির বাদী সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ জানান, রিমান্ডের জন্য সাহেদ করিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা র্যাব-৬ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার থেকে তার রিমান্ড শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দশ দিন রিমান্ড শেষে সাহেদকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























