ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯৬০, মৃত্যু ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত ২ হাজার ৯৬০ জনকে শনাক্ত করা হয়েছে। এরই সাথে করোনায় মারা গেছেন আরও ৩৫ জন। এদের মধ্যে ২৬ জন পুরষ এবং ৯ জন নারী।    

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। অপরদিকে করোনায় দেশে মোট প্রাণহানি দাঁড়াল ৩ হাজারে।       

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।

আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন নতুন ১ হাজার ৭৩১ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। 

দেশের ৮১ টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪ টি।   

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়