ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২৮ জুলাই ২০২০
আপডেট: ১৭:২০, ২৮ জুলাই ২০২০

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার মরদেহ দাফন: তদন্তের নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় প্রশাসনিক অবহেলার বিষয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। 

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়