নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
করোনাভাইরাসের ভুয়া সনদ ইস্যুতে হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হাসপাতালে অভিযান বন্ধ কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোটেও (অভিযান) বন্ধ হয়নি। যারাই এটা (করোনার ভুয়া সনদ) করবে আমরা তাদেরকে ধরবো। এটাই মূল কথা। এটা চলবে। আমাদের ডিরেকশন ছিল তথ্যভিত্তিক হতে হবে। কাউকে যেন হয়রানি করা না হয়। এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।
জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে। ঈদের আগে এমন একটা শঙ্কা থাকেই। সেক্ষেত্রে আপনারা কী করছেন-জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি সব সময়ই বলেছি জঙ্গি আমরা নিয়ন্ত্রণে এনেছি কিন্তু একদম সমূলে উৎপাটন করতে পারিনি। ছোট ছোট স্লিপিং সেল এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে রয়েছে। সেগুলোর কার্যকারিতা তেমন নেই। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝানোর জন্য কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। সেগুলো আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব যথার্থভাবেই দমন করছে।
মন্ত্রী বলেন, আপনারা যেটা শুনেছেন, মাঝে মাঝে গোয়েন্দারা জানাচ্ছে। সেজন্য নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার সেগুলো করছে। পুলিশ, র্যাব সতর্ক অবস্থায় রয়েছে। ঈদুল আজহা নিয়ে আমরা বসেছিলাম। সেখানে কী হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলাপ করেছি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























