ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ জুলাই ২০২০

করোনায় অধ্যাপক টিআইএম আবদুল্লাহের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) এর মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন।

অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। 

এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১১ চিকিৎসক।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়