নিজস্ব প্রতিবেদক
এবার বন্ধ হলো রাজধানীর আল-আশরাফ হাসপাতাল
ফাইল ছবি
লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানান অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরার আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন কমিটি। এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়। প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের জন্য স্বাস্থ্য অধিদফতরের কোনো অনুমোদন নেই।
অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।
চিঠিতে আরো বলা হয়, হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।
এর আগে নানান অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসাপাতাল ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























