নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বন্যাকবলিতদের পাশে গ্রেটা থুনবার্গ
ফাইল ছবি
বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের সাহায্যে এগিয়ে এলেন গ্রেটা থুনবার্গ । জলবায়ু পরিবর্তন ঠেকানোর লড়াইয়ে নেমে বিশ্বব্যাপী পরিচিত গ্রেটা থুনবার্গ।
মঙ্গলবার এক টুইটের মাধ্যমে গ্রেটা নিজেই এই ঘোষণা দেন। সেখানে জানান, বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থাকে তিনি ১ লাখ ইউরো দেবেন। এই তালিকায় বাংলাদেশের ব্র্যাককে রাখার কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেটা লিখেছেন, ‘ভারত এবং বাংলাদেশের লাখ লাখ মানুষ এখন ভয়াবহ বন্যার কবলে। দেশটি ইতিমধ্যে আবার আমফান এবং কভিড-১৯ মহামারীতে দিশেহারা।’
‘আমার ফাউন্ডেশন থেকে ব্র্যাক, গুঞ্জ, অ্যাকশন এইড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশকে ১ লাখ ইউরো প্রাইজমানি দিচ্ছি।’
গ্রেটার অনুদানের বিষয়টি ব্র্যাকের ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে। বিশ্বের শীর্ষ এনজিওটি জানিয়েছে, তারা পাবেন প্রায় ২৫ লাখ টাকার মতো।
বাকি টাকা অন্য দুটি সংস্থাকে দেয়া হবে।কয়েক বছর ধরে পৃথিবীবাসীর কাছে এক পরিচিত নাম গ্রেটা। নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসেন তিনি। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ গত বছর জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন এই ‘বিস্ময়বালিকা’।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























