ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০০৯, মৃত্যু ৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৯ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনে।

একই সাথে  একদিনে করোনায় আরও ৩৫ জন মারা গেছেন।এদের মধ্যে ৩০ জন পুরষ এবং ৫ জন নারী। বর্তমানে করোনায় দেশে মোট প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৩৫ জন।

বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৮৭৮ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩০ হাজার ২৯২  জন। 

বুলেটিনে বলা হয়েছে, দেশের ৮২ টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২৭ টি।   

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়