ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

প্রকাশিত: ১৮:৫৪, ২৯ জুলাই ২০২০

আনসার বাহিনীতে নতুন ডিজি নিয়োগ, চা বোর্ডে চেয়ারম্যান

ফাইল ছবি

ফাইল ছবি

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।  

আদেশে মেজর জেনারেল মিজানুর রহমান শামীমকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়। 

এর আগে গত ১৯ জুলাই মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদকে মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়।

অপর আদেশে মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান করতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়