নিজস্ব প্রতিবেদক
স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার নির্দেশ
ফাইল ছবি
হাতকে জীবাণু ও ভাইরাসমুক্ত করতে ব্যবহার করা হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রেসহ এমন দাহ্য পদার্থের বোতলের লেবেলে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বলা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
সম্প্রতি রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে দগ্ধ হয়ে চিকিৎসক রাজীব ভট্টাচার্যের মৃত্যুর ঘটনার বিষয়টি উল্লেখ করে বেসরকারি সংগঠন জাস্টিস ফর ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে এ রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন।
আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























