ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ৩০ জুলাই ২০২০

সাহেদের অস্ত্র মামলার চার্জশিট আদালতে দাখিল হবে আজ

ফাইল ছবি

ফাইল ছবি

আজ বৃহস্পতিবার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অস্ত্র মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

এ সময় তিনি বলেন, অস্ত্র মামলার ক্ষেত্রে ১৫ দিনের বাধ্যকতা রয়েছে, আমরা এর মধ্যেই করেছি। অস্ত্র পজিশনে পাওয়া গেলে সেটা দণ্ডনীয় অপরাধ, সেটা তিনি যদি ব্যবহার নাও করে থাকেন তাও অপরাধ। অস্ত্র মামলায় সাজা নিশ্চিত করতে যে ধরনের তথ্য প্রমাণাদি দরকার আমরা সবকিছুর সত্যতা নিশ্চিত করেছি এবং তা সত্য প্রমাণিত হয়েছে। এখন আদালত বিচার করে এর রায় দেবেন।

আব্দুল বাতেন আরও বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের একটি অস্ত্র মামলার আমরা তদন্ত শেষ করেছি। দুজন সাক্ষীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে এ মামলার চার্জশিট আমরা আজ(বৃহস্পতিবার) দাখিল করতে যাচ্ছি।

তিনি বলেন, সাহেদ যখন আমাদের রিমান্ডে ছিলেন, তখন তার ভাষ্যমতে তার ব্যবহার করা গাড়িটি আমরা জব্দ করি এবং গাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ করি। সেই অস্ত্র মামলায় আমরা আজকেই চার্জশিট দাখিল করতে যাচ্ছি।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্টের চেয়ারম্যান। বর্তমানে ৪ টি মামলায় ২৮ জনের রিমান্ডে আছেন সাহেদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়