ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৫:২৮, ৩০ জুলাই ২০২০

কাতারের দোহা থেকে ফিরলেন ৪১৬ বাংলাদেশি

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ফিরলেন করোনাভাইরাসের কারণে কাতারের দোহায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি। বৃহস্পতিবার(৩০ জুলাই) কাতারের দোহা বিমানবন্দর থেকে ৪১৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগতদের সবাই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ইতোমধ্যে বিমান কোভিড-১৯ সময়কালীন, মুম্বাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিস, গ্রিস, মাদ্রিদে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়