নিজস্ব প্রতিবেদক
টেলিমেডিসিনের কারণে লোকজন হাসপাতালে যাচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করছেন, টেলিমেডিসিনের (ঘরে বসে ফোনে চিকিৎসাসেবা গ্রহণ) কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালে ৬০ শতাংশ বেডই এখন খালি অবস্থায় আছে। বৃহস্পতিবার(৩০ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অবশ্য করোনা রোগীদের হাসপাতাল বিমুখ হওয়া, আস্থাহীনতা তৈরি এবং নমুনা পরীক্ষায় অনাগ্রহ নিয়ে খোদ সরকারেই দ্বিমত আছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে আসছেন, দুটি হাসপাতালে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষায় জালিয়াতি এবং নমুনার ফল পেতে দীর্ঘসূত্রিতার কারণে রোগীদের মাঝে আস্থাহীনতা তৈরি হয়েছে।
রোগীদের আস্থা ফেরাতে তিনি হাসপাতালগুলোর প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, আক্রান্তরা পরীক্ষা না করালে করোনা সংক্রমণ বাড়তে পারে।
এদিকে ঈদ ও বন্যার কারণে ফের করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























