ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ৩০ জুলাই ২০২০

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় তিনজন ১৪ দিনের রিমান্ডে

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সুষ্ঠু তদন্তের জন্য পল্লবী থানার অস্ত্র মামলায় সাত ও বিস্ফোরক আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বুধবারের (২৯ জুলাই) বিস্ফোরণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ আইএসের দায় স্বীকারের বিষয়টি তাদের ওয়েবসাইটে জানিয়েছে। সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের একটি দফতরে হামলার দায় স্বীকার করেছে আইএস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়