ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ৩০ জুলাই ২০২০

তদন্তের জন্য সাহেদকে নিয়ে সাতক্ষীরায় র‍্যাব

সংগৃহীত

সংগৃহীত

করোনার সনদ জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে  সাতক্ষীরায় নেয়া হয়েছে। তদন্তের জন্য দেবহাটার পারুলিয়া ইউনিয়নের শাখরা কোমরপুরে সাহেদকে গ্রেপ্তারের স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৪টা ১১মিনিটে লাবন্যবতী নদীর ওপর নির্মিত কোমরপুরের বেইলি ব্রিজে তাকে নিয়ে আসে র‌্যাব। গত ১৫ জুলাই এই ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ বলেন, দেবহাটা থানায় দায়ের করা মামলায় সাহেদ করিম এখন রিমান্ডে রয়েছেন। মামলার তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা সাহেদ করিমকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছিল সেখানে নিয়ে গেছেন। তদন্তকাজ শেষ হলে আজই তাকে র‌্যাব-৬ খুলনা কার্যালয়ে নেয়া হবে।

সাহেদকে বেইলি ব্রিজে নিয়ে যাওয়ার পরে উৎসুক সাধারণ মানুষকে সরিয়ে স্থানীয় ক্যামেরাপারসন ও সাংবাদিকদের ব্রিজ থেকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে ৫-৭ মিনিট কথা বলে আবার গাড়িতে ওঠানো হয় সাহেদকে। 

এ সময় সাহেদের মুখমণ্ডল ছিল হেলমেটে ঢাকা, গায়ে ছিল গেঞ্জি ও র‌্যাবের নিরাপত্তা জ্যাকেট। ব্রিজের ওপর থেকেই আবার গাড়িতে উঠিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় র‌্যাব। 

সোমবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়