আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৩:৪৮, ৩১ জুলাই ২০২০
ঈদের দিনেও হানা দিতে পারে বৃষ্টি
ফাইল ছবি
আগামীকাল শনিবার (১ আগস্ট) সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। ঈদের দিন সারাদেশেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন।
শুক্রবার(৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে।’ তবে ঢাকায় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আফতাব উদ্দিন আরও বলেন, ‘ঈদে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়। হয়তো কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণে একই অবস্থা- কক্সবাজার, চট্টগ্রাম এসব জায়গায় বৃষ্টি কম থাকবে। এখন যেহেতু বর্ষাকাল, হালকা বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও। তার মধ্যে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























