নিজস্ব প্রতিবেদক
ঈদে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয়
ঈদকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাব ও পুলিশ। ফাঁকা ঢাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশান ও বারিধারার সব দূতাবাস এবং সংলগ্ন সড়কে থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি। পুলিশ বলছে, কোরবানির ঈদ ও শোকাবহ আগস্ট সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় এরইমধ্যে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সদরদফতর বলছে, প্রতিবছরের মতো এবারো রাজধানীর ঈদের জামাতকে ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটিতে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে রাজধানীতে মোবাইল পেট্রল, ফুট পেট্রল ও চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ ও র্যাব।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা বলেন, যদিও করোনা সংক্রমণরোধে এবার ঈদে বাড়ি যাওয়ার ব্যাপারে নাগরিকদের আমরা নিরুৎসাহিত করছি, তারপরও বরাবরের মতো এবারো হয়তো কেউ কেউ শহর থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারেন।
এ সময়ে শহরের বাসাবাড়ি ফাঁকা পেয়ে চুরি-ডাকাতি যাতে বেড়ে না যায় তার জন্য নগর পুলিশের সবকটি ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রেও পোশাকে টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রেখে নগরের প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ঈদের সময় বাসাবাড়ি, ব্যাংক-মার্কেটসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে বিশেষ বিশেষ এলাকায় র্যাবের নিয়মিত টহল বাড়ানো হয়েছে। ছুটির সময় র্যাবের উপস্থিতি দৃশ্যমান থাকবে। তিনি বলেন, যানবাহনের নিরাপত্তায় আমরা তল্লাশি চালাচ্ছি। ঢাকামুখী পশুবহনকারী গাড়িতে চাঁদাবাজি রুখতে র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। সড়কে-মহাসড়কে নিরাপত্তার জন্য র্যাবের টহল পরিচালিত হচ্ছে। হাটে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা কোনো সমস্যার কথা বলেননি। এরপরও যদি কোনো অভিযোগ থাকে, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি দেখব।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























