নিজস্ব প্রতিবেদক
সাহেদ-পাপিয়ার আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
ফাইল ছবি
শুধু পাপিয়াকে ধরলেই চলবে না। যারা পাপিয়াকে রাজনীতিতে ঢুকিয়েছে, আশ্রয় দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সাহেদ-পাপিয়ারা কীভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনো ফাঁকফোকর আছে? যে নেতার হাত ধরে ঢোকে সেই নেতার হাতকে ভেঙে দিতে হবে। শুধু সাহেদ-পাপিয়াদের হাত ভাঙলে চলবে না। তাদের হাত গুড়িয়ে দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো হাইব্রিড যেন শ্রমিক লীগের আগামী কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটিতে যেন কোনো হাইব্রিডরা ঢুকতে না পারে এ ব্যাপারে সংগঠনের নেতাদের সতর্ক থাকার অনুরোধ জানান নানক।
তিনি বলেন, ত্যাগ-তিতিক্ষায় পরীক্ষিত তাদের কোনো অভাব পড়ে যায় নাই। আমার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ; সব জায়গাতেই পাপিয়াদের সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, আগামীকাল বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও ঈদুল আজহা পালন করবো। কারণ আগামীকাল থেকে শোকের মাস আগস্ট শুরু হবে। এই আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে সব কর্মসূচি সংক্ষিপ্ত করে, যেসব বন্যা কবলিত এলাকার মানুষেরা ঈদ করতে পারছে না, সেই মানুষদের পাশে দাঁড়াতে হবে। আগস্ট মাসের নামে কোনো চাঁদাবাজি কাউকে করতে দেয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা হলেন এ দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর। মেহনতি মানুষের প্রতীক। আপনাদের মাধ্যমে সারাদেশের মেহনতি মানুষকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য এই করোনাকালীন সময় বন্যা এবং আগামীতেও যদি কোনো ধরনের প্রতিকূল পরিবেশ আসে তাহলে সব কিছুতেই আপনারা মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে পাশে থাকবেন।
তিনি বলেন, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবেন। এটাই আমাদের নেত্রীর আকাঙ্ক্ষা, এটাই স্বপ্ন । সেই স্বপ্ন পূরণে আপনারা বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনার নেতৃত্বে সত্য, ন্যায় দুর্নীতিমুক্ত একটি সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। আমরা গঠন করার প্রত্যয় করেন নাছিম।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























