নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৫, ৩১ জুলাই ২০২০
দেশে করোনায় মৃত্যুর ৯৬ শতাংশই ত্রিশোর্ধ্ব
ফাইল ছবি
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগীকে শনাক্ত করা হয়। তার ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। সেই থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১১১ জনের প্রাণহানি ঘটেছে এই ভাইরাসে।
বয়সভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৬ শতাংশের বয়স ৩০ বছরের বেশি। সর্বোচ্চ সংখ্যক ৪৭ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, তিন হাজার ১১১ জনের মধ্যে ০ থেকে ১০ বছরের ১৮ জন, ১১ থেকে ২০ বছরের ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ২০৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ৮৭৮ জন এবং ৬০ বছরের বেশি বয়সী এক হাজার ৪৫৬ জন রয়েছেন।
এদিকে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে। অন্যদিকে করোনাকে জয় করেছেন ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন। দেশে এতদিনে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯ জনের।
শুক্রবার(৩১ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য জানিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























