ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ৩১ জুলাই ২০২০
আপডেট: ০১:১২, ১ আগস্ট ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা 

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী এ ঈদ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মোদি বলেছেন, আমি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষ ও সরকারকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতের বেশ কিছু অংশেও ঈদুল আজহা পালিত হচ্ছে, যা আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়। 

‘আমরা আশা করি, এই উৎসব আমাদের স্ব স্ব সমাজে শান্তি ও সহিষ্ণুতার বোধকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে।’

শুভেচ্ছাবার্তায় মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন মোদি। 

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী বাংলাদেশ এ প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্যখাতে সামর্থ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আমরা সর্বদা প্রস্তুত। 

ঈদুল আজহার এই উৎসব উপলক্ষ্যে আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করছি। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়